1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গোবিন্দগঞ্জে চেকপোস্টে ৯৯০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ, নারী গ্রেফতার - Youth Tv news
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১১:৩৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গোবিন্দগঞ্জে চেকপোস্টে ৯৯০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ, নারী গ্রেফতার

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৫৯ বার

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ পেপার মিলসের পূর্ব পাশে রংপুর–ঢাকা মহাসড়কে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই আকতারুজ্জামান ও এএসআই সোহেল রানার নেতৃত্বে একটি টিম বগুড়াগামী “মা বাবার দোয়া” নামের সিএনজি (বগুড়া-থ-৬০৭১) থামিয়ে তল্লাশি চালায়। এ সময় যাত্রী মোছা. রেজিয়া বেগম (৩২)-এর আচরণ সন্দেহজনক মনে হলে নারী কনস্টেবলের মাধ্যমে তার ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯৯০ পিস বুপ্রেনরফিন (অ্যাম্পুল) ইনজেকশন উদ্ধার করা হয়। জব্দকৃত ইনজেকশনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৯৫ হাজার টাকা।
আটক রেজিয়া বেগম দিনাজপুর জেলার হাকিমপুর থানার নয়াপাড়া গুচ্ছগ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ইনজেকশন সংগ্রহ করে বগুড়ায় নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ৮(গ) অনুযায়ী গোবিন্দগঞ্জ থানায় মামলা (নং-৪/২০২৬) দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক নারীকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে এবং মাদক সরবরাহ চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com