1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ, আহত ১ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:১০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ, আহত ১

মাহমুদুল হাসান শুভ, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৫৪ বার

সিরাজগঞ্জের কাজিপুরে বালুবাহী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১ টায় উপজেলার সোনামুখী ইউনিয়নের ঢকঢগিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজিপুর থেকে শেরপুরগামী বালুবাহী একটি ট্রাককে শেরপুর থেকে কাজিপুরমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এসময় বালিবাহী ট্রাকটির সামনের গ্লাস ভেঙ্গে যায়। আর অন্য ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে করে ওই ট্রাকের চালক চাপা পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠায়। আহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই ঘটনার পর ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।
কাজিপুর থানার এসআই কায়সার জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। খাদে পড়া ট্রাকের মালিককে খবর দেয়া হয়েছে। কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।”

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com