1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন এ.জেড.এম মহিউদ্দিন (রিজু) - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন এ.জেড.এম মহিউদ্দিন (রিজু)

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২০৮ বার

 

আসন্ন গাইবান্ধা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এ.জেড.এম মহিউদ্দিন (রিজু)। তিনি ইতোমধ্যে দুইবারের নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার ভিত্তিতে এবার তিনি পৌরবাসীর প্রত্যক্ষ ভোটে মেয়র হতে চান।
রাজনৈতিক পরিচয়ের বাইরে থেকে নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, পৌরসভাকে সিন্ডিকেটমুক্ত ও স্বচ্ছ প্রশাসনের আওতায় পরিচালনা করাই হবে তার মূল লক্ষ্য। দল-মত নির্বিশেষে সকল নাগরিক সমানভাবে সেবা পাবেন বলেও তিনি অঙ্গীকার করেন।
উল্লেখ্য, ২০১৪ সালে তিনি উত্তরবঙ্গের শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন এবং আন্তর্জাতিক স্বীকৃতিস্বরূপ Nelson Mandela Gold Medal লাভ করেন। এই অর্জন তার জনপ্রিয়তা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে বিবেচিত।
এ.জেড.এম মহিউদ্দিন (রিজু) জানান, জনপ্রতিনিধি হিসেবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিসে উপস্থিত থেকে নাগরিকদের সরাসরি সেবা দেওয়ার প্রতিশ্রুতি থাকছে তার। জবাবদিহিতা ও সহজ প্রাপ্যতা নিশ্চিত করাই হবে তার প্রশাসনিক নীতির অন্যতম ভিত্তি।
তিনি গাইবান্ধা পৌরবাসীর কাছে আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন। সচেতন নাগরিকদের মতামত ও অংশগ্রহণের মাধ্যমে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights