1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুড়িগ্রাম দুধকুমার নদের তীরে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুড়িগ্রাম দুধকুমার নদের তীরে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, মোঃ জাকারিয়া হোসেন
  • আপডেট সময়ঃ বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১০২ বার

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের তীরবর্তী একটি গাছ থেকে এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চরধাউরার কুটি হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছরের বেশি বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নদীর পাড়ে একটি গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান এলাকাবাসী। খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে সকাল ৯টার দিকে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, মৃত ব্যক্তি স্থানীয় নন। স্থানীয় কেউ হলে অনেকেই তাকে চিনতে পারতেন। আবার কেউ কেউ সন্দেহ করছেন, তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে নানাভাবে চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে সিআইডি বিভাগও কাজ করছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন বলেন, “এটি আত্মহত্যা হতে পারে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পরিচয় শনাক্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।” মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights