1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে পালকি,গরু ও ঘোড়াগাড়িসহ ব্যান্ড বাজিয়ে বরযাত্রী - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে পালকি,গরু ও ঘোড়াগাড়িসহ ব্যান্ড বাজিয়ে বরযাত্রী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০৮ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : যশোর ঝিকরগাছায় পালকি, গরু ও ঘোড়ার গাড়িসহ ব্যান্ড বাজিয়ে বরযাত্রী নিয়ে বিয়ে করে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছেন উপজেলার মালয়েশিয়া প্রবাসী এক যুবক। এলাকার উৎসুক মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিয়েতে এমন আয়োজনের দৃশ্য উপভোগ করেছেন।

আজ ২৩ ফেব্রুয়ারি ২৪ খ্রিঃ শুক্রবার উপজেলার বাঁকড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে জান্নাতুল জান্নাতির সাথে খাটবাড়িয়া গ্রামের উসমান আলীর ছেলে রাসেল কবীরের বিয়ে হয়। তাদের বিয়েতে ছিল এ ধরণের আয়োজন।এমন আয়োজনে সুধীমহল সাধুবাদ জানিয়েছেন।

ব্যান্ডদল, দুটি পালকি, একটি ঘোড়ার ও ১৪টি গরুর গাড়িতে বরযাত্রী নিয়ে বিয়ে করে বউ নিয়ে বাড়িতে আসেন ওই যুবক। রাস্তার পাশে দাঁড়িয়ে এ দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন অনেকে।

এ বিষয়ে বরের বন্ধু রাকিবুল হাসান টগর জানান, আধুনিক যুগে এই ধরণের বিয়ে দেখা যায় না। পালকি, ঘোড়া ও গরুর গাড়িতে বিয়ে এটা বাঙালির হারিয়ে যাওয়া সাংস্কৃতিক একটা ঐতিহ্য। তার বন্ধুর এমন আয়োজন সবাইকে মুগ্ধ করেছে।

এলাকার ইকবাল হোসেন জানান, সবাই এখন প্রাইভেটকার, মাইক্রোবাস ও বড় বাস নিয়ে বিয়ে করতে যান। তিনি ব্যতিক্রমী একটি কিছু করতে চেয়েছিলেন। সেই চিন্তা থেকে বিয়েতে এমন আয়োজন করেছেন।

বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আনিস-উর রহমান জানান, বিয়েতে তার দাওয়াত ছিল। ব্যতিক্রমী এই আয়োজনে শুধুমাত্র বর ও কন্যা পক্ষ না; এলাকার সবাই আনন্দিত। বাঙালির এই ঐতিহ্য ধরে রাখার দরকার। এর আগে সাদিপুর গ্রামে শুধু পালকি নিয়ে বিয়ে হয়েছিল। এবার পালকির সাথে ঘোড়া ও গরুর গাড়ি বাড়তি মাত্রা যোগ করেছিল।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com