1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে পৃথক ২টি মাদক বিরোধী অভিযানে নারীসহ আটক- ২ - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:৪৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে পৃথক ২টি মাদক বিরোধী অভিযানে নারীসহ আটক- ২

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৪৭ বার

যশোরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা । সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত যশোর সদর উপজেলার পৃথক দুটি স্থানে এসব অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন, যশোর সদরের ফরিদপুর মাঠপাড়া এলাকার সুরুজ্জামানের ছেলে আলী শেখ এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত মনিরুল ইসলামের মেয়ে রারতুমা পারভীন।
ডিএনসি সূত্র জানায়, সকাল ৮টার দিকে দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর মাঠপাড়ায় প্রথম অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আলী শেখকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে বেলা ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের চাঁচড়া এলাকায় একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে রারতুমা পারভীনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার ২০০ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া উপ-পরিদর্শক রাফিজা খাতুন জানান, আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com