1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:৪৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫৪ বার

যশোরের অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ বস্তা ডিএপি সারসহ একটি নছিমন জব্দ করা হয়েছে। অবৈধভাবে সার পরিবহনের দায়ে নছিমনের চালক সাব্বির মোল্যাকে (২০) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল রোববার রাত ১০ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সাব্বির মোল্যা উপজেলার আমডাঙ্গা গ্রামের মৃত হাফিজুর রহমান মোল্যার ছেলে। অপরাধ স্বীকার করে সাব্বির মোল্যা বলেন, যশোরের মণিরামপুর বাজারে তেল পাম্পের সামনে তৌহিদের দোকান থেকে কাগজপত্র ছাড়া ৫০ বস্তা ডিএপি সার নছিমনে লোড করা হয়। রাতে সাড়ে ১০টার দিকে অভয়নগরের জগবাবুর মোড়ে পৌঁছালে পুলিশ নছিমনসহ তাকে আটক করে। সারগুলো নওয়াপাড়া বাজারের হাইস্পিড ঘাটের শ্রমিক আসাদুলের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তার।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, রোববার রাত ১০ টার দিকে উপজেলার বুইকারা গ্রামের জগবাবুর মোড় নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় একটি নছিমনে অবৈধভাবে ৫০ বস্তা ডিএপি সার পরিবহনের দায়ে চালক সাব্বির মোল্যাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় নছিমনসহ ৫০ বস্তা ডিএপি সার।
উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিএপি সারসহ একটি নছিমন জ/ব্দ করা হয়েছে। নছিমনের চালককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এর আগে নওয়াপাড়া রেলস্টেশন মসজিদ মার্কেটের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, কাগজপত্র ছাড়া অবৈধভাবে সার পরিবহনের দায়ে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮ (১) ধারা মোতাবেক নছিমন চালককে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫০ বস্তা ডিএপি সারসহ নছিমনটি জব্দের নির্দেশ দেওয়া হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com