1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় ০৫ জনকে আটক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৪৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় ০৫ জনকে আটক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৫১ বার

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশ কর্তৃক গত ২৩ ফেব্রুয়ারি ২০২৪ রাত্রি আনুমানিক ১১.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানাধীন রায়গঞ্জ ইউনিয়নের পূর্ব রায়গঞ্জ গ্রাম থেকে একই গ্রামের মোঃ ইউসুফ আলী (৩৬), মোঃ মিলন মিয়া (২৮), মোঃ হাবিল মিয়া (৩৮), হাতিয়ার ভিটা গ্রামের মোঃ নবীবুর রহমান @সাদ্দাম (২৬), ভূরুঙ্গামারী থানাধীন খামার আন্ধারীঝাড় গ্রামের মোঃ আব্দুল আউয়াল (৩০)’ দেরকে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com