
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা উপজেলার মথুরাপুর ইউনিয়ন বাগোয়ান গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়ায় চুলার আগুনে এক বৃদ্ধার বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সেহরির সময় আনুমানিক ভোর ৩টার দিকে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বসতবাড়ি ও পাশের গোয়ালঘরে। আগুন দ্রুত ছড়িয়ে যাই আগুনের পুড়ে মারা গেছে ছাগল, হাঁস ও মুরগি পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই পুরো বাড়ি আগুনে গ্রাস করে ফেলে।
খবর পেয়ে আশপাশের গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। দীর্ঘ সময় চেষ্টা চালানোর পর স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই বসতঘরের আসবাবপত্র, ঘরের প্রয়োজনীয় মালামাল ও খাদ্যসামগ্রীসহ অধিকাংশ জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে আগুনে গোয়ালঘরে থাকা দুটি ছাগল এবং বেশ কয়েকটি হাঁস ও মুরগি পুড়ে মারা যায়। এতে পরিবারটির বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। হঠাৎ আগুনে সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন দিশেহারা হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটি আর্থিকভাবে দুর্বল হওয়ায় তাদের পুনর্বাসনে সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।