1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অভয়নগরে মাদক বিক্রিতে রাজি না হওয়ায় হামলার শিকার দিনমজুর যুবক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:১১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অভয়নগরে মাদক বিক্রিতে রাজি না হওয়ায় হামলার শিকার দিনমজুর যুবক

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৫০ বার

 

যশোরের অভয়নগর উপজেলায় মাদক বিক্রি করতে রাজি না হওয়ায় নয়ন শেখ (৩২) নামের এক দিনমজুর যুবকের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই যুবক উপজেলার বুইকারা ড্রাইভারপাড়া এলাকার মৃত নজর আলী শেখের পুত্র।

এ ঘটনায় বুইকারা ড্রাইভারপাড়া এলাকার মৃত নূর ইসলামের পুত্র মোহাম্মদ আলী (২৮) মহিদুল (৩০) জাহিদুল (৩২) ওহিদুল (৩৫) একই এলাকার সাকাত মেম্বারের পুত্র সোহেল (২০) কে আসামি করে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই যুবক।
অভিযোগ সুত্রে জানা যায়, অভিযুক্তরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ভুক্তভোগী নয়ন পূর্বে এক সময় তাদের মাদক বিক্রয় করিতেন। বর্তমানে সে মাদক বিক্রি ছেড়ে দিনমজুরির কাজ করেন কিন্তু অভিযুক্তরা চায় নয়ন তাদের মাদক বিক্রি করুক। এজন্য তারা নয়নকে পুণরায় মাদক বিক্রির প্রস্তাব দেন। নয়ন মাদক বিক্রির প্রস্তাব দেয়, নয়ন তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৯ মার্চ (সোমবার) দুপুরে অভিযুক্তরা নয়নকে মারধর করে এবং তাদের কথামত না চললে মাদক দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো-সহ বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। পরে নয়নের স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। চিকিৎসা নিয়ে নয়ন কিছুটা সুস্থ হলে ঐ দিনই নয়ন অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করেন। ভুক্তভোগী নয়ন ও তার পরিবারের সদস্যরা জানান, সুবিচার পাইবার আঁশায় থানায় লিখিত অভিযোগ করে বর্তমানে তারা পরিবারের সদস্যদের নিয়ে বিপাকে পড়েছেন। তারা জানান, আসামিরা স্থানীয় প্রভাবশালী ও বিত্তবান অপর দিকে বাদীর পরিবার দিনমজুর ও অসহায় হওয়ায় বিচার প্রাপ্তির পরিবর্তে তাদের হয়রানির উদ্দেশ্যে নানা ধরনের ষড়যন্ত্রের পরিকল্পনা করছে বিবাদীরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com