1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিকরগাছা থানার দু’এএসআইসহ এক কনস্টেবলের বিদায় সংবর্ধনা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিকরগাছা থানার দু’এএসআইসহ এক কনস্টেবলের বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১৬ বার

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় থানা প্রশাসনের প্রবীণ দু’এএসআইসহ এক কনস্টেবলের বিদায় সংবর্ধনা দিলেন থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন ভূইয়া। থানা প্রশাসনের বদলী হওয়ায় প্রবীণ দু’এএসআই (নিঃ) মোঃ মাসুদ রানা, মোঃ সহিদ হোসেন ও কনস্টেবল মোঃ নাইমুর রহমান।

শনিবার সকাল ১১টার সময় থানার অফিসার ইনচার্জের অফিস রুমে এই বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন ভূইয়া। এসময় তিনি বলেন, আপনার বহুদিন ধরে অতি সুনামের সহিত চাকরী করেছেন। সরকারির চাকরীর নিয়ম হল বদলী। দপ্তর আপাকে দিয়ে আরও ভালো কাজের আশা করে আপনাদের কে বদলী করিয়েছেন। আপনারা যেখানেই কর্মরত থাকবেন সেখানে দায়িত্বরত প্রধানের নিয়ম-কানুন মেনে চলবেন বলে আমি আশাবাদি। সর্বদা আমি আপনাদের ও আপনাদের পরিবারের সুস্থ্যতা ও সাফল্য কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইব্রাহীম আলী, থানার সেকেন্ড অফিসার এসআই(নিঃ) মোকলেছুর রহমান, এসআই(নিঃ) মেজবাহ উদ্দীন সহ অন্যান্য এসআই, এএসআই ও কনস্টেবলবৃন্দ। উল্লেখ্য, অনুষ্ঠান শেষে প্রবীণ দু’এএসআইসহ এক কনস্টেবলের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন ভূইয়া।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com