
ময়মনসিংহ জেলার ত্রিশালে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের ছাত্র সংগঠন “ছাত্র আন্দোলন” এর ইফতার মহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেনঃ ছাইদ কাউছার, সভাপতি- ছাত্র আন্দোলন, ত্রিশাল উপজেলা শাখা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- প্রকৌশলী নূর মোহাম্মদ জিহাদ হোসেন চৌধুরী (জিহাদ চৌধুরী), আহবায়ক- ছাত্র আন্দোলন- অবিভক্ত ঢাকা মহানগর শাখা।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাধারণ জনগণ সহ প্রায় ৫০০ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আলোচনায় বক্তাদের বক্তব্য শেষে স্থানীয় ইমাম সাহেব দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন।