
আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেছে খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের কুষ্টিয়া জেলা শাখা।
সংগঠনের সভাপতি পারভেজ মাজমাদার ও সাধারণ সম্পাদক মোঃ খন্দকার সোহেল ইসলাম
উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে উপহার তুলে দেন।এছাড়াও উপস্থিত ছিলেন যুব সম্পাদক ও চ্যানেল এ ওয়ান এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল বিন জুবায়ের।
আয়োজকরা জানান, সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন এবং এ উদ্যোগকে স্বাগত জানান।