
সিরাজগঞ্জের সলঙ্গা ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) নাইমুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮নং সলঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন অত্র গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যাবসায়ী রাসেল আক্তার সাইদুর, মিজানুর রহমান তালুকদার, আব্দুস সবুর, আশরাফ আলী সহ গ্রামের সকল শুভাকাঙ্ক্ষী। উক্ত ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন ২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি হাছেন আলী আকন্দ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপি’র উপদেষ্টা মন্ডলীর সদস্য হেদায়তুল ইসলাম আাইয়ুব, সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহবায়ক ও ৮নং সলঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী
উপস্থিত ছিলেন।