
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরে নেশাগ্রস্ত এক ব্যক্তির হামলার ঘটনা স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) রাত ১১টার দিকে ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৮ নং ওয়ার্ডের পান্থাপাড়া গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন (পুত্র উজ্জ্বল শেখ) নেশাগ্রস্ত অবস্থায় পৌর শহরের গোহাটি মাংসপট্টি বাজার এলাকায় অশোভন আচরণ শুরু করেন। অতিষ্ঠ হয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছান এএসআই হাবিব।
এ সময় ক্ষিপ্ত অবস্থায় আমজাদ হোসেন এএসআই হাবিবের উপর চাকু নিয়ে হামলার চেষ্টা করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হলে গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা জানান, এলাকায় নেশাগ্রস্তদের কর্মকাণ্ড দিন দিন বেড়েই চলেছে এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সচেতন মহলও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনাকরছি।