
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এই ইউনিয়নে জন্ম গ্রহণ করেছেন- ভাষা সৈনিক মোঃ হোছেন আলী খান বাদেশীসহ বহু গুণীজন। যারা ইউনিয়নের নাম দেশ বিদেশে পরিচিত করেছেন।
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত মেদুয়ারী ইউনিয়ন পরিচালনায় অনেকে চেয়ারম্যান হিসাবে দ্বায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- (০১) আমির উদ্দিন (০২) আঃ আজিজ (০৩) ছোবহান মোল্লা (০৪) মোমেন তালুকদার (০৫) লোকমান হেকিম (০৬) মোমেন খাঁন। সম্প্রতি ২নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদ এর আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বান্দিয়া গ্রামের কারানির্যাতিত নেতা খোরশেদ আলম উজ্জল, এক মিটিংয়ে তার বক্তব্যে বলেন, “যারা মেদুয়ারী ইউনিয়নবাসীর সেবা করেছেন- তারা স্মরণীয় হয়ে থাকবেন, যারা মেদুয়ারী ইউনিয়ন বাসীর সেবা করে গেছেন, এমন সকল সাবেক মরহুম চেয়ারম্যানদের জন্য জান্নাত এবং জীবিতদের জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করতেছি। তার এমন মন্তব্যে সে জনমনে প্রশংসিত হচ্ছেন।