1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করলেন ড্যাব ও এম-ট্যাব নেতৃবৃন্দ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করলেন ড্যাব ও এম-ট্যাব নেতৃবৃন্দ

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৬৪ বার

আসন্ন আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রেজাউল করিম বাদশাহকে বিজয়ী করার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া জেলা নেতৃবৃন্দ।

সোমবার বগুড়া শহরের ১০নং ওয়ার্ডের রহমান নগর এলাকায় এ গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় নেতাকর্মীরা সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন এবং বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশাহর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও রাজনৈতিক অবদানের বিষয় তুলে ধরেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ আজফারুল হাবীব রোজ, সহযোগী অধ্যাপক ডাঃ এম. এ. ওয়াহেদ, সহকারী অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দীন হায়দার রাসেল, ডাঃ রাশেদুল ইসলাম রনি, ডাঃ মনসুর রহমান, ডাঃ সাঈদ, ডাঃ সুমন ও ডাঃ তারেক।

এছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ডেন্টিস্ট মোঃ রিপন বিশ্বাস (তন্ময়), সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান হোসেন ডলার, দপ্তর সম্পাদক মোঃ রিয়াদ আল মাহমুদ রাজু, সদস্য মোঃ রবিউল ইসলাম, মোঃ নাহিদ ইসলাম, মোঃ ফিরোজ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, বগুড়া সদর আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে। তারা আশা প্রকাশ করেন, সাধারণ জনগণ আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ রেজাউল করিম বাদশাকে বিজয়ী করবেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights