1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করল ছোট ছেলে - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:৫৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করল ছোট ছেলে

মোঃ সুজা মিয়া, ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
  • আপডেট সময়ঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার

গাইবান্ধায় জমির ভাগ কম পাওয়ায় ক্ষোভে নিজের জন্মদাতা পিতার কবরের বেড়া ও স্থাপনা ভাঙচুর করার এক নজিরবিহীন ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।

সর্বশেষ খবর পেতে ঢাকাপ্রকাশ এর গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম শাহ আলম মিয়া শালু, যিনি একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়া জীবদ্দশায় তার ৪ বিঘা জমি পাঁচ ছেলের মধ্যে বণ্টন করে দিয়ে যান। বণ্টন অনুযায়ী দ্বিতীয় সন্তান ইকবাল মিয়ার অংশে বাবার কবরস্থানটি পড়ে। তবে ছোট ছেলে শাহ আলম মিয়া শালুর দাবি, তার মেজো ভাইকে জমি বেশি দেয়া হয়েছে। এই ক্ষোভ থেকে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তিনি ওই কবরের ওপর উঠে বেড়া ও অন্যান্য অংশ ভাঙচুর করেন এবং জায়গাটি নিজের বলে দাবি করেন।

এলাকাবাসীর অভিযোগ, শাহ আলম মিয়া শালু অবসরপ্রাপ্ত সেনাসদস্য হওয়ায় এলাকায় প্রভাব বিস্তার করে চলেন। তার বিরুদ্ধে কেউ কথা বললে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেয়ার অভিযোগও রয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক বলেন, ‘পিতার কবরের ওপর এমন তাণ্ডব অত্যন্ত দুঃখজনক। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও অভিযুক্তের শাস্তি দাবি করছি।’

এদিকে ঘটনার বিষয়ে অভিযুক্ত শাহ আলম মিয়া শালুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে খোলাহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। একজন সন্তানের পক্ষ থেকে পিতার কবরের প্রতি এমন আচরণ সত্যিই অত্যন্ত বেদনাদায়ক।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com