1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ার সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এখন মাদকসেবীদের আস্তানা: প্রশাসনের হস্তক্ষেপ দাবি - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:৫৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ার সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এখন মাদকসেবীদের আস্তানা: প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বিশেষ প্রতিনিধি, মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার

 

বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অবস্থিত ‘বীরশ্রেষ্ঠ স্কয়ার’। মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সাত বীরশ্রেষ্ঠর ছবি ও ভাস্কর্য সম্বলিত এই চত্বরটি বগুড়াবাসীর কাছে অত্যন্ত সম্মান ও আবেগের জায়গা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, বীরের স্মৃতিবিজড়িত এই পবিত্র স্থানটি বর্তমানে মাদকসেবীদের আস্তানায় পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বীরশ্রেষ্ঠদের সম্মানে নির্মিত এই ভাস্কর্যের আশপাশে দিন-রাত মাদকসেবীদের আনাগোনা বেড়েছে। বিশেষ করে সন্ধ্যার পর এই চত্বরটি কার্যত মাদকসেবীদের দখলে চলে যায়। এতে একদিকে যেমন শহীদদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের যাতায়াত ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বীরশ্রেষ্ঠ স্কয়ার আমাদের অহংকার। এখানে দাঁড়িয়ে আমরা মুক্তিযুদ্ধের প্রেরণা পাই। কিন্তুুু বর্তমানে মাদকসেবীদের দৌরাত্ম্যে সেখানে যাওয়া বা দাঁড়ানো দুষ্কর হয়ে পড়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক।”

বগুড়াবাসী মনে করেন, অবিলম্বে পুলিশ প্রশাসন, পৌরসভা এবং জেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগে এই চত্বরটিকে মাদকসেবী মুক্ত করা প্রয়োজন। বীর শহীদদের স্মৃতি রক্ষার্থে এবং শহরের পরিবেশ সুন্দর রাখতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও নিয়মিত তদারকি এখন সময়ের দাবি।

শহরের সচেতন নাগরিক সমাজ দ্রুত এই সমস্যার সমাধান করে বীরশ্রেষ্ঠ স্কয়ারের পবিত্রতা ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com