1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গণভোটের রায় মেনে না নিলে সংসদে ও রাজপথে আন্দোলন করবো- জয়পুরহাটে বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খাঁন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:১২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গণভোটের রায় মেনে না নিলে সংসদে ও রাজপথে আন্দোলন করবো- জয়পুরহাটে বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খাঁন

মুনছুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার

বাংলাদেশ জামায়াতের ইসলামী জয়পুরহাট জেলা শাখার আয়োজনে ৪ এপ্রিল শনিবার ২টায় জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে জয়পুরহাট-০১ আসনের সংসদ সদস্য ও জেলা আমীর মোঃ ফজলুর রহমান সাঈদ এর সভাপতিত্বে ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারি সেক্রেটারি ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ মাওঃ মোঃ রফিকুল ইসলাম খাঁন এমপি।

তিনি বলেন, সরকারের শুভবুদ্ধির উদয় হবে দেশের মানুষের গণভোটের রায় মেনে নিবে। জনগনের রায় মেনে না নিলে দেশ ও জনগনের স্বার্থে ন্যায্য দাবী আদায়ে জামায়াতে ইসলামী সংসদে ও রাজপথে আন্দোলন চালিয়ে যাবে। জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া সঞ্চালনায় সন্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এ্যাডঃ মোঃ মামুনুর রশীদ, এস এম রাশেদুল আলম সবুজ, পাঁচবিবি উপজেলা সাবেক চেয়ারম্যান সহকারি অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা আমীর মোঃ সুজাউল ইসলাম, মোঃ মুনছুর রহমান, শফিউল আলম দিপু  ও শহর আমীর মাওঃ সাইদুর রহমান, সদর উপজেলা আমীর ইমরান হোসেন, মাওঃ আবু জাফর প্রমূখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইউনিয়নের পুরুষ ও মহিলা ইউনিট সভাপতি এবং ইউনিয়ন আমীর সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com