1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর কেশপুরে খাদ্য পণ্যে ক্ষতিকারক দ্রব্য মিশ্রণের অপরাধে জরিমানা - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:৪৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর কেশপুরে খাদ্য পণ্যে ক্ষতিকারক দ্রব্য মিশ্রণের অপরাধে জরিমানা

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার

যশোর কেশবপুর থানাধীন ভেরচি এলাকায় খাদ্য পণ্যে নিষিদ্ধ ক্ষতিকারক দ্রব্য মিশ্রণের অপরাধে ০২ জনকে মোট ২ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোরের যৌথ আভিযানিক দল।

র‍্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প কোম্পানি কমান্ডার
মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স
জানান ৬ এপ্রিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বিত দল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কেশবপুর উপজেলার ভেরচি গ্রামের ঘোষপাড়ায় অভিযান পরিচালনা করে ভেজাল দুধ তৈরির বিভিন্ন উপকরণ ও অন্যান্য সরঞ্জামসহ ভেজাল দুধ উৎপাদনকারী চক্রের ০২ জন সদস্যকে ২ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন যশোর ও অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক স্কোয়াড কমান্ডার সিপিসি-৩, যশোর এবং মোঃ সেলিমুজ্জামান সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ভেজাল দুধ উৎপাদনকারী চক্রের সদস্য অরূপ ঘোষকে ২ লক্ষ টাকা, ও গোবিন্দ ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযান চলাকালীন কারখানা থেকে ভেজাল দুধ তৈরির বিভিন্ন উপকরণ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করে জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে।
অভিযান শেষে মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স, কোম্পানি কমান্ডার, র‍্যাব-৬, সিপিসি-৩ বলেন, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরণের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভেজাল দুধ তৈরি করার জন্য যেসকল বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হয় তা খেয়ে মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে। র‍্যাব নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি,অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি, ভিকটিম উদ্ধার, খুন হত্যা ও ধর্ষণের মতো অপরাধের সহিত জড়িত অপরাধীদের গ্রেফতারের পাশাপাশি এ ধরনের অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com