1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ, থানায় মামলা - Youth Tv news
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১০:৩৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ, থানায় মামলা

মোঃ সুজা মিয়া, ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
  • আপডেট সময়ঃ বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার

 

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার পলাশবাড়ীতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটেছে।

ধর্ষণের শিকার শিশুটি গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এঘটনায় রিফাত (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।

৫ এপ্রিল রোববার রাতে এই মামলা করেন ভুক্তভোগীর শিশুটির বাবা। এরআগে ৪ এপ্রিল সন্ধ্যায় উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রিফাত ওই এলাকার আজাদুল মিয়ার ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যার দিকে ভুক্তভোগী শিশুটি গাভীর দুধ আনার জন্য তাদের পাশের বাড়িতে যায়। দুধ নিয়ে ফেরার পথে মুখ চেপে ধরে নিয়ে বাঁশঝাড়ে ধর্ষণ করে অভিযুক্ত রিফাত। এক পর্যায়ে মেয়েটির আত্ম চিৎকারে স্থানীয়রা টের পেলে রিফাত পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সারোয়ারে আলম খান বলেন, ধর্ষণের শিকার শিশুটি গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রয়েছে। আমরা আসামী ধরতো চেষ্টা করছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com