1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে পাঠান এ.এস.এ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের ৫১তম বিদায় অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে পাঠান এ.এস.এ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের ৫১তম বিদায় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান
  • আপডেট সময়ঃ বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৫৪৪ বার

বগুড়ার নন্দীগ্রামে পাঠান এ.এস.এ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের ৫১তম বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল, ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদের সভাপতিত্বে জহুরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এ বছর বিদ্যালয় থেকে মোট ৬৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে শিক্ষকবৃন্দ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন অনুপস্থিতে তার প্রতিনিধিত্ব করেন ৪ নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন- ৪ নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাদশা আকন্দ, উপজেলা সেচ্ছাসেবক নেতা মোঃ শিহাব উদ্দিন, উপজেলা ছাত্রদলের সহঃ সভাপতি মোঃ ওয়ালীউল্লাহ, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, সেচ্ছাসেবক নেতা আতিক হোসেন, সেচ্ছাসেবক নেতা সোহাগ হোসেন, যুবনেতা ফেরদাউস রহমান রেদওয়ান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে মোনাজাত করা হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights