1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে তেল নেয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাত: ৩ যুবক আহত, আটক ১ - Youth Tv news
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১০:৩৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে তেল নেয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাত: ৩ যুবক আহত, আটক ১

মোঃ সুজা মিয়া, ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার

 

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের একটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে তিন যুবক গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে পৌর শহরের ‘মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় ফিলিং স্টেশনে বাইক চালকরা লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছিলেন। লাইনে দাঁড়ানো নিয়ে সেখানে উপস্থিত রেজওয়ান নামের এক যুবকের সাথে অন্য কয়েকজনের কথা কাটাকাটি শুরু হয়। তর্কের এক পর্যায়ে রেজওয়ান উত্তেজিত হয়ে সাথে থাকা ছুরি বের করে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তিনজন আহত হন।

ছুরিকাঘাতে আহতরা হলেন— কাওসার, জাহিদ ও সিহাব। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তবে সিহাবের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ জানান:

“একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেছি। এ ঘটনায় জড়িত একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে।”

বর্তমানে ওই এলাকায় উত্তেজনা প্রশমনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com