
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টারঃ বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা,ফিনসিডিল ও হেরোইনসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় আটককৃতদের নিকট হতে ১ কেজি গাঁজা ৫ বোতল ফেন্সিডিল ও ৫০ পুরিয়া হেরোইন জব্দ করে ।
বেনাপোল পোর্ট থানা পুলিশ সুত্রে জানা যায়,বিভিন্ন এলাকায় অভিযান চালিয় পোর্ট থানাধীন ঘিবা গ্রামে পলাতক আসামী মোঃ বিসে আলী (২৮) এর বসত বাড়ির সমনে গলি রাস্তার উপর হতে মোশাররফ হোসেনের এর পুত্র মোঃ জাফির হোসেন (৩৩) কে কূলাপালা থেকে ১ কেজি গাঁজা, মূল্য-৪০,০০০/- টাকা ও বেনাপোল পোর্ট থানাধীন অপর একটি খলশী বাজার সংলগ্ম অভিযান চালিয়ে ভাটার মোড় হতে পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী মোফাজ্জেল হোসেনের এর পুত্র মোঃ আল মামুন (২৫) কে অগ্রভূলট এলাকা থেকে ০৫ বোতল ফেন্সিডিল, সর্বমোট ওজন-৫০০ মিঃ লিঃ, মূল্য অনুমান-১০,০০০/- টাকা এবং সাদীপুর গ্রামের বেলতলা মোড়ে পাকা রাস্তার উপর হতে হামিদ এর পুত্র মোঃ রিয়াজুল ইসলাম (৪০) কে ৫০ পুরিয়া হেরোইনসহ আটক করে।যার ওজন-০৫ গ্রাম কাগজসহ, মূল্য অনুমান-১০,০০০/- টাকা উদ্ধার করে থানায় হাজির হয়ে পৃথক পৃথক এজাহার দায়ের করেন। উক্ত এজাহারের ভিত্তিতে তিনটি মাদক রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরু্দ্ধে একাধীক মাদক মামলা রহিয়াছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীদের গতকাল যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।