1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে পর্যায়ক্রমে বন্ধ থাকা দেশের সব টেক্সটাইল ও জুট মিল চালু করা হবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে পর্যায়ক্রমে বন্ধ থাকা দেশের সব টেক্সটাইল ও জুট মিল চালু করা হবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

মোঃ খলিলুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার

‘পর্যায়ক্রমে বন্ধ থাকা সব টেক্সটাইল ও জুট মিল চালু করা হবে’ এমন মন্তব্য করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বলেছেন,‘সারা বাংলাদেশে বন্ধ মিলগুলো বিশেষ করে পাট এবং বস্ত্র মন্ত্রণালয়ের অধীনস্থ টেক্সটাইল ও জুট মিলগুলো পরিদর্শন করছি। পর্যায়ক্রমে দেশি-বিদেশি বিনিয়োগকারী এনে আমরা এই ইন্ডাস্ট্রি গুলো চালু করার জন্য প্রক্রিয়া শুরু করেছি।
রবিবার (১২ এপ্রিল) সকালে বন্ধ থাকা নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন,‘নীলফামারী জেলার প্রাচীনতম প্রতিষ্ঠান দারোয়ানী টেক্সটাইল মিল পরিদর্শনে এসেছি। মিলটি যদিও বন্ধ। আমাদের নির্বাচনী ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী কমিটমেন্ট ছিল যে, সারা বাংলাদেশে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে বিশেষ করে টেক্সটাইল মিল বা জুট মিল এগুলো চালুর ব্যাপারে সেই লক্ষ্যে আমরা কার্যক্রম শুরু করেছি।
দারোয়ানী টেক্সটাইল মিল আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে কর্মচঞ্চলতা ফিরে আসবে উল্লেখ করে তিনি বলেন, একটা সু-খবর হলো এই মিলটিকে নিয়ে ইতিমধ্যে আমরা ইন্টারন্যাশনাল টেন্ডার আহবান করেছ। এটা মূল্যায়নের কাজ। আমরা একটা ভালো বিনিয়োগকারীও পেয়েছি। আশা করছি যে দ্রুত সময়ের মধ্যে বিশেষ করে দুই থেকে তিন মাসের মধ্যে এই মিলে আবারও কর্মচঞ্চলতা ফিরে আসবে। আবার এটা চালু হবে এবং এই এলাকার মানুষের মধ্যে কর্মসংস্থানের সৃষ্টি হবে।
শরীফুল আলম বলেন,‘আমাদের যে শিল্পায়নের জায়গাগুলো আছে যেগুলো বন্ধ হয়ে আছে, এগুলো চালু করা, কর্মসংস্থানতৈরী করা এবং ইনভেস্টমেন্ট বাড়ান। যত বেশি বিনিয়োগ আমরা আনতে পারব, ততই মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে, আমাদের অর্থনীতি, বিশেষ করে জেলা পর্যায়ে প্রান্তিক মানুষগুলোর মাঝে আবার আশার সঞ্চার হবে। আমরা এই কমিটমেন্ট করেছি, ওয়াদা করেছি।’
গত ১৭ বছর দেশের অর্থনৈতিক কার্যক্রম স্থবির ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, বিগত সময়ের প্রেক্ষাপট আপনারা সকলেই জানেন। অনেক আয়নামুলি হয়েছে, অনেক অসামঞ্জস্যতা আমরা লক্ষ্য করেছি। আমরা আসলে পিছনে যেতে চাই না। আমরা সামনে এগিয়ে যেতে চাই। সেই লক্ষ্যে আমাদের সরকারের মূল লক্ষ্যই হল বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি করা। অর্থনৈতিক প্রাণচাঞ্চল্য আবার ফিরিয়ে আনা, সোনালী আঁশের যুগ পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন,‘সোনালী আঁশ ছিল আমাদের একটা ঐতিহ্য এটা আজকে প্রায় অনেকটা কমে এসেছে। হারিয়ে যাচ্ছে। এটাকে পুনরুদ্ধারের জন্য আমরা নানাবিধ কর্মসূচি নিয়েছি। আমরা যে পানিতে আমরা পাট জাগ দিতাম, সেই জাগের জন্য পানির যে দুস্প্রাপ্যতা, এটাকে ঠিক করার জন্য খাল খনন কর্মসূচি আবারও দেশে চালু হয়েছে। যাতে প্রতিটা বাড়ির সামনে পিছনে পানির প্রবাহ থাকে। প্রাকৃতিক পানি যাতে এই পাট জাগ দেওয়া যায়। পাট চাষিদেরকে প্রযুক্তিগত সহায়তা দেওয়া, বীজের ক্ষেত্রে যে আরও আরও ফলন যাতে বাড়ে এ ক্ষেত্রেও আমাদের গবেষণা প্রয়োজন। এই লক্ষ্যে আমরা কাজ করছি।’
টেক্সটাইল মিল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ক্লাসিকাল হ্যান্ডমেড প্রোডাক্ট বিডি কারখানা পরিদর্শন করেন তিনি। এসময় নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাড.আলফারুক আব্দুল লতিফ, বস্ত্র পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম ফয়জুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। প্রসঙ্গঃ নীলফামারী দারোয়ানী টেক্সটাইল মিলটি ১৯৭৭ সালে চালু করা হয়েছিল। ১৯৯৫ সালে লোকসানের অজুহাত দেখিয়ে মিলটি প্রাথমিকভাবে বন্ধ করা হয়। ২০০২ সালে থেকে চুক্তিভিত্তিক ভাড়ার ভিত্তিতে চালু করা হলেও ২০২২ সালে মিলটি পুরোপুরি বন্ধ করে দেয়া হয় এবং ২০২৩ সালে মিলের যন্ত্রাংশ নিলামে বিক্রি করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com