1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অভয়নগরে তেল নিয়ে কারসাজি , চরম ভোগান্তিতে জনগণ: প্রশাসনের হস্তক্ষেপ জরুরি - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:৪৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অভয়নগরে তেল নিয়ে কারসাজি , চরম ভোগান্তিতে জনগণ: প্রশাসনের হস্তক্ষেপ জরুরি

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার

যশোরের অভয়নগরে জ্বালানি তেল বিতরণকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। অব্যবস্থাপনা, দীর্ঘ লাইন এবং তেল সংকটের অভিযোগে সাধারণ গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন তেল পাম্পে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত দীর্ঘ সারি দেখা যাচ্ছে, যা জনদুর্ভোগকে চরমে পৌঁছে দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘কোথাও কোথাও জোরপূর্বক তেল নেওয়াকে কেন্দ্র করে প্রায়ই অপ্রীতিকর ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো উদ্যোগ না থাকায় ভোগান্তি দিন দিন বাড়ছে।’ সাইদুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালক অভিযোগ করে বলেন, ‘কিছু কিছু তেল পাম্পে মালিকরা কারসাজি করছেন। পাম্পে তেল থাকা সত্ত্বেও ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড টানিয়ে রাখা হচ্ছে। পরে রাতের আঁধারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।’ এদিকে, উপজেলার বিভিন্ন তেল পাম্পে শৃঙ্খলা রক্ষায় কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা চোখে পড়ছে না। বিশেষ করে বহিরাগত মোটরসাইকেল চালকদের অতিরিক্ত ভিড়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। নিয়ম অনুযায়ী জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসক, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকদের জন্য আলাদা ব্যবস্থার কথা থাকলেও বাস্তবে তার প্রতিফলন নেই। অভিযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে পুলিশ ও সরকারি কর্মকর্তারা বিশেষ সুবিধায় তেল পেলেও সাংবাদিকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে। অনেক সময় তারা তেল পাচ্ছেন না বলেও জানা গেছে। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের। পর্যাপ্ত নজরদারি ও তদারকির অভাবে পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি আরও জোরদার করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com