1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খেলাধুলা,সাংস্কৃতিক চর্চা এবং সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: আজিজুল বারী হেলাল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খেলাধুলা,সাংস্কৃতিক চর্চা এবং সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: আজিজুল বারী হেলাল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১২৭ বার

খুলনা-০৪ আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল বলেছেন, একজন আদর্শ ছাত্রের গুণাবলীর মধ্যে লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা, শৃঙ্খলাবোধ এবং নৈতিক মূল্যবোধের চর্চা অত্যন্ত জরুরী। সুস্থ দেহ ও প্রফুল্ল মন ছাড়া প্রকৃত শিক্ষার বিকাশ সম্ভব নয়। তিনি বলেন, শুধু পাঠ্য বই এর জ্ঞান অর্জন করলে চলবে না, বরং খেলাধুলা সাংস্কৃতিক চর্চা এবং সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ল

তিনি বলেন, বর্তমান প্রজন্মই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই তাদেরকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলা ও সাংস্কৃতির সাথে সম্পৃক্ত রাখতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার ক্রীড়া ও সংস্কৃতি বিকাশে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তিনি আরও বলেন, মেধা বিকাশের জন্য যেমন বই পড়া জরুরী তেমনি মনকে প্রফুল্ল রাখতে খেলাধুলা ও সংস্কৃতির বিকল্প নেই। প্রযুক্তির এই যুগে মোবাইল ও ইন্টারনেটের ব্যবহার থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি ১৭ ই এপ্রিল বিকেল ৪ টার দিকে তেরখাদার আদমপুর বলর্ধনা শালিকদাহ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা কালে একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত ) এস এম নুরুন্নবী এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক শিকদার রাশেদ কামাল, তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, অধ্যক্ষ এস এম মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকরাম হোসেন জমাদ্দার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক এস এম ফয়সাল রহমান, বিএনপি নেতা মোল্যা মাহবুবুর রহমান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শিক্ষক শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবির, মোঃ বিল্লাল হোসেন, শেখ আজিজুর রহমান আজিবার, সিকদার ইবাদ হোসেন, আবুল হোসেন বাবু, মোঃ গোলাম মোস্তফা ভুট্টো, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাব্বির আহমেদ টগর। এছাড়া বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী অনুষ্ঠানে বক্তৃতা করেন। পরে তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com