1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন, কৃষক মেগা মাঠ দিবস অনুষ্ঠিত - Youth Tv news
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৮:২৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন, কৃষক মেগা মাঠ দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার

২২ শে এপ্রিল বিকেল ৪ টার দিকে খুলনার তেরখাদা উপজেলার ইখড়ি গ্রামে বোরো মৌসুমে হাউব্রিড মাঝারি মোটা হীরা-০৯ জাত ধানের মেগা মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

কৃষক দুলু মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তৃতা করেন সুপ্রীম সীড কোম্পানীর রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ মোঃ মাসুম বিল্লাহ। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার সঞ্জয় পোদ্দার, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন তেরখাদা টেরিটরি ম্যানেজার কৃষি রফিকুল ইসলাম রাহুল।

অনুষ্ঠানের শুরুতে কৃষকদের সাথে নিয়ে সরেজমিনে রোপনকৃত ধানের জমি পর্যবেক্ষণ করা হয়। সরেজমিনে দেখা যায় কার্যকরি কুশি সংখ্যা ১৭টি এবং শীষের গড় দৈর্ঘ্য সাড়ে ১১ সেন্টিমিটার এবং প্রতি শীষের পুষ্ট দানা সংখ্যা ৩১০ থেকে ৩৫০টি দেখা যায়। ধানের পুষ্ট দানায় কোনো প্রকার চিটা দেখা যায়নি। কৃষক মাঠ দিবসে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদানকালে কৃষক তাহিদুল শেখ বলেন, খারাপ আবহাওয়ায় আশপাশের জমিতে রাষ্ট্র রোগ ও পাতা পুড়া দেখা দেখা গেলেও তার জমিতে কোনো রোগ দেখা যায়। মাঠ দিবসে অন্যান্য কৃষকরা সন্তোষ প্রকাশ করে বলেন, আগামী বোরো মৌসুমে তারা হীরা-০৯ ধান চাষ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। কৃষকরা আগামী বোরো মৌসুমে হীরা-০৯ ধান বাজীর জাত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com