
যশোরে র্যাবের অভিযানে জেলার কোতোয়ালি মডেল থানাধীন বাহাদুরপুর এলাকা হতে ০১টি রিভলবার ও ০১টি চাকুসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে র্যাব-৬, যশোর কোম্পানী।
র্যাব-৬, যশোর কোম্পানীর কমান্ডার বলেন, গতকাল ২৯ এপ্রিল ২০২৬ খ্রীস্টাব্দ,রাত ৯:৩০ ঘটিকার সময় র্যাব-৬, সিপিসি-৩, যশোর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন বাহাদুরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০১টি রিভলবার ও ০১টি চাকুসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ শাহীন (২৯), পিতা: কামরুজ্জামান, সাং: বাহাদুরপুর, কোতোয়ালী মডেল, যশোর থেকে গ্রেফতার করে । উদ্ধারকৃত রিভলবার ও চাকু উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত রিভলবার ও আসামিকে যশোর কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক হস্তান্তর করা হয়েছে।
মেজর এ.টি.এম. ফজলে রাব্বী, কোম্পানি কমান্ডার, সিপিসি-৩, যশোর প্রতিবেদককে জানান, র্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযান অব্যাহত রাখবে।