1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোর কেশবপুরে মাইকে ঘোষণা দিয়ে আসামিকে ছিনতাই, তিন পুলিশ সদস্য আহত - Youth Tv news
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১০:৩৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোর কেশবপুরে মাইকে ঘোষণা দিয়ে আসামিকে ছিনতাই, তিন পুলিশ সদস্য আহত

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার

যশোরের কেশবপুরে আদালতের রায়ে ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করে ফেরার পথে পুলিশের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে।

মসজিদের মাইকে পুলিশ সদস্যের বিরুদ্ধে মিথ্যা ঘোষণা দিয়ে ‘মব’ সৃষ্টি করে হ্যান্ডক্যাপ পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়েছে তাঁর স্বজন ও উত্তেজিত এলাকাবাসী। এই হামলায় এক উপ-পুলিশ পরিদর্শকসহ (এসআই) ৩ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার গভীর রাতে উপজেলার হিজলডাঙ্গা গ্রামে সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করতে অভিযানে যায় পুলিশ। আসামিকে আটক করে হ্যান্ডক্যাপ পরিয়ে নিয়ে আসার সময় তাঁর ভাই আল-আমিন পার্শ্ববর্তী মসজিদের মাইকে ঘোষণা দেন যে, ‘পুলিশ তাঁর ভাইকে পিটিয়ে মেরে ফেলেছে’। এই মিথ্যা খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে শত শত লোক জড়ো হয়ে পুলিশের ওপর চড়াও হয়। উত্তেজিত জনতা ও আসামির স্বজনরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে এসআই আসমত আলী, কনস্টেবল শহিদুল ইসলাম ও হাবিবুল্লাহকে রক্তাক্ত জখম করে এবং হ্যান্ডক্যাপসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। আহতদের মধ্যে দুজনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং হাবিবুল্লাহ নামে এক পুলিশ সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

কেশবপুর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে হিজলডাঙ্গা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছিনতাই হওয়া আসামিকে পুনরায় গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com