1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার রূপসায় ৩৬ দলীয় ক্যারাম টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন - Youth Tv news
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৩:০১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার রূপসায় ৩৬ দলীয় ক্যারাম টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ২ মে, ২০২৬
  • ৪৮ বার

 

খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের জে, কে, এস এলাকাবাসী আয়োজিত জে,কে,এস অভ্যন্তরীন ৩৬ দলীয় ক্যারাম প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১ মে ( শুক্রবার ) শিরগাতী মধ্যপাড়া দুলালের মোড় এলাকায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইচগাতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আবু সাঈদ, বিএনপি নেতা শেখ শফিকুল ইসলাম শফিক এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা সরদার ফরিদ আনোয়ার এবং সঞ্চালনা করেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, জাহিদ সরদার, মোশারেফ শিকদার, নয়ন মোড়ল, শিহাবুল ইসলাম সিহাব, মাসুদ হোসেন, রমিজুল আলম রয়েল, ইমতিয়াজ আলী সুজন, রাসেল ফরাজী, জিএম রাজিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com