1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দিঘলিয়ায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দিঘলিয়ায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৩ বার

নিজস্ব সংবাদদাতা , খুলনাঃ”শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে খুলনার দিঘলিয়ায় কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্রীড়া প্রতিযোগিতা , সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দিঘলিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে দিঘলিয়া উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অফিসের যৌথ উদ্যোগে ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিঘলিয়া উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনুর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার খাঁন মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসি ল্যান্ড মোঃ জাকির হোসেন , ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা , মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়নাসহ আরো অনেক সুধীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বলেন , স্মার্ট বাংলাদেশ গড়তে বর্তমান কিশোর কিশোরীরাই আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে কাজ করবে।

তাদেরকে দক্ষ ও উন্নত মন মানসিকতায় তৈরি করতে কিশোর কিশোরী ক্লাব সব সময় কাজ করে যাচ্ছে।

ভবিষ্যেযতে কোন ধরনের সহায়তায় তারা কিশোর কিশোরী ক্লাবের পাশে থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেলা ফিল্ড সুপার ভাইজার রাফিয়া বাশার এবং আলমগীর হোসেন সহ কিশোর কিশোরী ক্লাব দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের সংগীত ও আবৃত্তি শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights