
গাইবান্ধা থেকে গত ৭ মে কক্সবাজারে ভ্রমণে যাওয়া একটি পর্যটক দলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও পর্যটন মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পরিচিত ‘রঞ্জু’র নেতৃত্বে আয়োজিত এই ট্যুরের সদস্য আশা মনি ফেসবুক লাইভে এসে ট্যুর ব্যবস্থাপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।
তিনি জানান, ‘অন্বেষা ট্রাভেলস’ এর মাধ্যমে প্রায় ৩০ জনের একটি দল কক্সবাজারে যান। তবে সেখানে পৌঁছানোর পর থেকেই তারা নানা ধরনের সমস্যার মুখোমুখি হন। বিশেষ করে একটি হোটেলে অবস্থানকালে নারী সদস্যদের সঙ্গে অশোভন আচরণ ও মানসিক হয়রানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
ফেসবুক লাইভে কান্নাজড়িত কণ্ঠে আশা মনি বলেন, বিশ্বাস করে ট্যুরে অংশ নিলেও সেখানে গিয়ে তারা নিরাপত্তাহীনতা ও অসম্মানজনক পরিস্থিতির শিকার হয়েছেন। একই সঙ্গে একটি আইফোন ছিনতাই বা খোয়া যাওয়ার ঘটনাও তিনি উল্লেখ করেন।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নেটিজেনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে, ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া ।