1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে অটিজম দিবস পালন দশজনকে দেয়া হলো হুইল চেয়ার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে অটিজম দিবস পালন দশজনকে দেয়া হলো হুইল চেয়ার

মোঃ খলিলুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৬৫ বার

১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে নীলফামারীতে র‌্যালি, আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে (১৩মে) জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এই কর্মসুচির আয়োজন করে।

‘অটিজম কোন সীমাবদ্ধতা নয়-প্রতিটি জীবন মুল্যবান’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফামেতা ও সভা সঞ্চালনা করেন হাসপাতাল সমাজ সেবা কর্মকর্তা নুর নাহার নুরী। এতে স্বাগত বক্তব্য দেন শহর সমাজ সেবা কর্মকর্তা হৃদয় হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন। বক্তব্য দেন সাংবাদিক নুর আলম, হাজীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক মাসুদা আকতার মিনি ও অভিভাবক রেখা ইয়াসমিন প্রমুখ। সভায় অটিজম বিষয়ক উপস্থাপনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. আতিউর রহমান শেখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, প্রতিবন্ধীতার একটি রুপ অটিজম। শিশুদের তিন বছরের মাথায় অটিজমের প্রকাশ পায়। এনিয়ে হতাশ হলে চলবে না। শিশুদের সঙ্গ দিতে হবে, কথা বলতে হবে, তার বিকাশ যাতে ব্যাহত না হয় সেজন্য অভিভাবকদের সচেতন হতে হবে।

সভায় বক্তারা প্রতিবন্ধী ও অটিজম শিশুদের জন্য জেলা শহরে একটি বিদ্যালয় ও কেয়ার সেন্টার প্রতিষ্ঠার দাবী জানান। এরআগে ডিসি অফিস থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতিবন্ধী দশজনের মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com