1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কালাইয়ে দুধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণের উপর খামারিদের দিনব্যাপী প্রশিক্ষণ - Youth Tv news
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১০:৫৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কালাইয়ে দুধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণের উপর খামারিদের দিনব্যাপী প্রশিক্ষণ

মুনছুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৬ বার

‘নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি’ ¯শ্লোগান সামনে রেখে জয়পুরহাটে কালাইয়ে দুধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণের উপর প্রায় শতাধীক খামারিকে একদিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে একদিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কর্মশালার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা।

ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আয়োজনে শতাধীক খামারিদের একদিনের প্রশিক্ষণ কর্মশালায় আধুনিক পদ্ধতিতে গরু পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি সহ বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ব্রাাক ডেইরী এন্ড ফুড প্রজেক্টের বগুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডাঃ আবু বক্কর। এ সময় উপস্থিত ছিলেন, কালাই উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মনিরুজ্জামান, ব্র্যাক ডেইরী এন্ড ফুড প্রজেক্টের ভেটেরিনারি সার্জন ডাঃ আল আকমলসহ এলাকার খামারিরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এরিয়া ব্যবস্থাপক মিলন চন্দ্র রায়।

কর্মশালায় প্রধান অতিথি ইউএনও শামিম আরা বলেন, প্রতিদিন খামারিদের উৎপাদিত দুধের একটি বড় অংশ ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট সংগ্রহ করে থাকে। দুধ সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রে ব্র্যাক কঠোর মান নিয়ন্ত্রণ ও সর্তকতা অবলম্বন করে। বিভিন্ন সময়ে চিলিং সেন্টার পরিদর্শনে গিয়ে দুধ সংগ্রহ ও সংরক্ষণের পদ্ধতি দেখে সন্তোষ প্রকাশ করেন তাঁরা। ভবিষ্যতে ও ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের গুণগত মানসম্পন্ন দুধ সংগ্রহ করে নিরাপদ ভাবে ভোক্তাদের হাতে পৌঁছে দিতে সক্ষম হবে বলে তিনি আশাবাদী।

একদিনের প্রশিক্ষণ কর্মশালায় এলাকার প্রায় ১০০জন দুগ্ধ খামারি অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেক খামারিকে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের পক্ষ থেকে দুধ পরিবহনের জন্য বিনামূল্যে একটি করে মিল্ক ক্যান প্রদান করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com