1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সোনামুখি টু পাঁচগাছি চরকাদাও সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সোনামুখি টু পাঁচগাছি চরকাদাও সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

মাহমুদুল হাসান শুভ, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৪৭ বার

দীর্ঘ এক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে সোনামুখি টু পাঁচগাছি চরকাদাও সড়ক। খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে কাদার সৃষ্টি হওয়ায় ভোগান্তি আরও বেড়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুদিন ধরে সড়কটির সংস্কারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিলেও কাজ সম্পন্ন করেনি । ফলে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসী জানান, ভাঙাচোরা রাস্তায় অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এক স্থানীয় বাসিন্দা বলেন, “গত এক বছর ধরে রাস্তার অবস্থা খুবই খারাপ। জনপ্রতিনিধিদের কাছে বারবার বলা হলেও এখনো কাজ সম্পন্ন হয়নি । দ্রুত সংস্কার না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
এ বিষয়ে স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়ে জনগণের দুর্ভোগ লাঘব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com