1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আমিনা মনসুর ডিগ্রি কলেজের নতুন সভাপতি গোলাম মোস্তফাকে সংবর্ধনা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আমিনা মনসুর ডিগ্রি কলেজের নতুন সভাপতি গোলাম মোস্তফাকে সংবর্ধনা

মাহমুদুল হাসান শুভ, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৪৪ বার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আমিনা মনসুর ডিগ্রি কলেজের নবনিযুক্ত সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী গোলাম মোস্তফাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কলেজ পরিবার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেএম নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও কলেজের সাবেক সভাপতি সেলিম রেজা এমপি। বিশেষ অতিথি ছিলেন আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মহসীন রেজা। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি সেলিম রেজা এমপি নবনিযুক্ত সভাপতি গোলাম মোস্তফাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহকারী অধ্যাপক রেজাউল করিম। পরে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল জলিলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন বিশেষ অতিথি অধ্যক্ষ মহসীন রেজা, কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদুল ইসলাম, জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক দিবাকর সরকার এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা খাতুন। এর আগে শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুন নুর ও আবুল কালাম আজাদ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, আব্দুল মান্নান, হুমায়ুন কবীর, তুহিন আফরোজ, প্রভাষক রুমানা আক্তার ও লাবনী খাতুনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে অতিথিরা কলেজের নবনির্মিত মুক্তমঞ্চ ও আধুনিকায়নকৃত শিক্ষক মিলনায়তনের উদ্বোধন করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com