1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
‎কালাইয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:১২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

‎কালাইয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

মুনছুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৪৭ বার

‎জয়পুরহাটের কালাই উপজেলায় অবসরজনিত বিদায় উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে এক আবেগঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে মোঃ রফিকুল ইসলাম নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শিক্ষকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে তিনি শিক্ষা প্রশাসনে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার অবদান কালাই উপজেলার শিক্ষা অঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ রাশেদুল আলম, ইউআরসি ইন্সট্রাক্টর জনাব আব্দুল মান্নান, সহকারী শিক্ষক রওশন আরা পারভীন, সাদেকুল ইসলাম রনি সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
‎এসময় বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের পরিবেশ ছিল আবেগঘন ও স্মৃতিময়। সহকর্মীরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর অবসর জীবন কামনা করেন।
‎অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, “শুরুটা হোক যেমন-তেমন, শেষটুকু হোক ভালো”—এই প্রত্যয়কে ধারণ করেই মোঃ রফিকুল ইসলাম তার কর্মজীবনের শেষ অধ্যায়ও সাফল্য ও সম্মানের সঙ্গে সম্পন্ন করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com