1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনা জেলার রূপসায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনা জেলার রূপসায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০৬ বার

 

খুলনা জেলার রূপসা উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, জনসচেতনতামূলক সভা ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ১৯ মে ( মঙ্গলবার ) সকালে অনুষ্ঠিত হয়েছে।

সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি ভূমি অফিস চত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অফিসার্স ক্লাবে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ইফতেখারুল ইসলাম শামীম। আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা এখন অনেক সহজ ও আধুনিক হয়েছে। সাধারণ মানুষের হয়রানি কমিয়ে দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
তারা জনগণকে অনলাইনের মাধ্যমে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা গ্রহণে সচেতন হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবিব প্রামাণিক, মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস এবং রূপসা থানা পুলিশ পরিদর্শক ( তদন্ত ) মোহাম্মদ আব্দুস সবুর খান।

মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম, ভূমি অফিসের কানুনগো মোঃ বজলুর রশিদ, সাবেক জেলা বিএনপি নেতা জিএম আসাদুজ্জামান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা জালাল শেখ, গাজী শাকিল আহম্মেদ, শিমূল পাইক, জাফর মল্লিক, এসএম ইব্রাহিম হাসান, মিঠুন রায়সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সেবাগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, পরামর্শ ও তথ্য প্রদান করা হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights