
১৯ মে সকাল ১০টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বিভিন্ন দপ্তরের অফিসার, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা ভূমি অফিস চত্ত্বরে আয়োজিত ভূমি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) এস এম নুরুন্নবী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ জুপি রানী সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ আব্দুল মান্নান ও তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও নিউজ 21 বাংলা টিভির তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান।
সভায় এছাড়া বিভিন্ন দপ্তরের অফিসার, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।