1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার রূপসায় আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে শুকনা খাবার বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার রূপসায় আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে শুকনা খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৭৭ বার

 

খুলনা জেলার রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে শুকনা খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২১শে মে ) বিকালে আলাইপুর আশ্রয়ন প্রকল্প এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত আশ্রয়ন প্রকল্পের ১৩ জন উপকারভোগী এবং উপজেলার ৫টি ইউনিয়নের ১০ জন অসহায় মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ করেন। এসময় তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সকলকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, সহকারী কমিশনার জাহীন আবরার হিমেল, রূপসা থানা পুলিশ পরিদর্শক ( তদন্ত ) মোহাম্মদ আব্দুস সবুর খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিন, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, মহিলা সদস্য আইরিন পারভিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights