1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রামিসা হত্যার দ্রুত বিচার কার্যকরের দাবিতে কালাইয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:১২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রামিসা হত্যার দ্রুত বিচার কার্যকরের দাবিতে কালাইয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মুনছুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৫৫ বার

রাজধানীর মিরপুরে আট বছর বয়সী শিশু শিক্ষার্থী রামিসা আক্তার হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জয়পুরহাটের কালাইয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর কালাই সাংবাদিক পরিষদ ও আন-নাজাত ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, আলেম-ওলামা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অংশগ্রহণকারীরা কালাই পৌর শহরে জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসটেন্ড চত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হাতিয়র কামিল মাদরাসার সহকারি অধ্যাপক ও আহলে হাদিস মসজিদের ইমাম মাওঃ মোঃ সেলিম রেজা, কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ফিতা মিয়া, শিরট্রী কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, কালাই পৌর বিএনপি নেতা আব্দুল আলিম, কালাই সাংবাদিক পরিষদের সিনিয়র সহ সভাপতি মোঃ মুনছুর রহমান। সঞ্চালনায় ছিলেন কালাই আন নাজাত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি জিন্নাহ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com