
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে খুলনা জেলার রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের দক্ষিণ খাজাডাঙ্গার হাতেমতলা এলাকায় প্রতিবছরের ন্যায় এবারও শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত কুরবানীর অস্থায়ী পশুর হাট।
গ্রামীণ জনপদের প্রাণচাঞ্চল্যে ভরপুর এ হাটকে ঘিরে ইতোমধ্যে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্তের ক্রেতা ও বিক্রেতাদের আগমনে আগামী কয়েকদিন মুখরিত থাকবে পুরো হাট এলাকা। প্রতিবছরের মতো এবারও এই হাটে দেশীয় বিভিন্ন জাতের গরু-ছাগলের পাশাপাশি বিদেশি ও উন্নত জাতের পশুর সমাহার ঘটবে বলে জানিয়েছেন আয়োজকরা। কুরবানীর পশু কেনাবেচাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী, খামারি ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এ উপলক্ষে ২৪ মে ( রবিবার ) বিকালে হাতেমতলা এলাকায় এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত চলবে এ অস্থায়ী পশুর হাট।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু।
এসময় তিনি বলেন, কুরবানীর পশুর হাট শুধু বেচাকেনার স্থান নয়, এটি গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে হাট পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে পশু ক্রয়-বিক্রয় করতে পারে সেদিকে সংশ্লিষ্টদের নজর রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাট পরিচালনা কমিটির আহবায়ক ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন হাট পরিচালনা কমিটির সদস্য সচিব খন্দকার শরিফুল। পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন হাট পরিচালনা কমিটির সিনিয়র সদস্য ও জেলা যুবদল নেতা তরিকুল ইসলাম রিপন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ নিয়ামত আলী,সাংবাদিক জিএম আসাদুজ্জামান, বিএনপি নেতা সরদার শিহাবুল ইসলাম, টিএসবি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আসাদুজ্জামান,পূর্ব রূপসা ছাত্রদলের সদস্য সচিব এসএম আবু সাঈদ, সাবেক ছাত্রনেতা নাজমুল হাসান, জামায়াতে ইসলামী নেতা হাফেজ মাওঃ আঃ গফফার, বিএনপি নেতা জিএম মাসুদ, সমাজসেবক এসকেন মাস্টার, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব নাঈম আহম্মেদ, কৃষকদল নেতা হাফিজুর রহমান, যুবদল নেতা জাহিদুল ইসলাম, সমাজসেবক শিক্ষক মারুফ সরদার, আলমগীর সরদার, আহম্মদ শেখ, মাসুম বিল্লাহ, ইমরান শেখ, জুলহাস সরদার, জাকির পাইক, সোহাগ সরদার, সেলিম ফকির, মুছাব্বির শেখ, আকবর শেখ, শামীম সরদার, সাহেব আলী শেখ, সৌরভ সরদার, জুয়েল পাইক ও নুর ইসলাম ফকির প্রমুখ।
আয়োজকরা জানান, ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে হাটে নিরাপত্তা, যানবাহন পার্কিং ও সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ বছরের পশুর হাট সফলভাবে সম্পন্ন হবে।