
খুলনা জেলার রূপসা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল-এর মাধ্যমে রূপসা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার ( ২৭ মে ) দিনব্যাপী উপজেলার মোট ৫টি ইউনিয়নে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু।
রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন।
বক্তারা বলেন, বিএনপি সবসময় জনগণের দল হিসেবে সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। পবিত্র ঈদুল আযহার আনন্দ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আজিজুল বারী হেলালের মানবিক কার্যক্রম অতীতের ন্যায় ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি সবসময় সাধারণ মানুষের কথা ভাবেন এবং সুখে-দুঃখে মানুষের পাশে থাকার চেষ্টা করেন।
ঈদের আনন্দ যেন কোনো অসহায় পরিবারের কাছ থেকে দূরে না থাকে, সেই লক্ষ্যেই এই উপহার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা এসএম আঃ মালেক, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, মিকাইল বিশ্বাস, দিদারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, বিএনপি নেতা বাদশা মিয়া, কামরুল ইসলাম কচি, শামীম হাসান, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ খান, জেলা যুবদল নেতা তরিকুল ইসলাম রিপন, সরদার শিহাব আহম্মেদ, এসএম আবু সাঈদ, নাঈম আহম্মেদ, মুশফিকুর রহমান সুমন, খান ওলিয়ার রহমান, হাফিজুর রহমান, জাহাঙ্গীর হালদার, আকতার শেখ, গোলাম রসূল, শাহিনুর রহমানসহ ৫ টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।