1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জের কাজিপুরে ঐতিহ্যবাহী সোনামুখী ঈদের জামাত অনুষ্ঠিত না হওয়ায় জনমনে ক্ষোভ - Youth Tv news
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১২:২৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জের কাজিপুরে ঐতিহ্যবাহী সোনামুখী ঈদের জামাত অনুষ্ঠিত না হওয়ায় জনমনে ক্ষোভ

মাহমুদুল হাসান শুভ, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ২৭ বার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী এলাকায় দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ঈদের জামাত এবার সুষ্ঠুভাবে অনুষ্ঠিত না হওয়ায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ব্যাপক হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবারও ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে হাজারো মুসল্লি সোনামুখী মাদ্রাসা মাঠে উপস্থিত হন। তবে মাঠে গিয়ে তারা দেখতে পান, নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় কোনো প্রস্তুতি বা সুষ্ঠু ব্যবস্থা রাখা হয়নি। এতে অনেক মুসল্লি নামাজ আদায় না করেই ফিরে যেতে বাধ্য হন।
পরে অল্প সংখ্যক মুসল্লি সীমিত পরিসরে কষ্ট করে ঈদের নামাজ আদায় করেন। অথচ এই মাঠেই প্রতিবছর হাজার হাজার মানুষের অংশগ্রহণে বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছিল।
স্থানীয়দের অভিযোগ, কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ কিংবা বিশেষ কারণ ছাড়াই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তারা মনে করছেন, দায়িত্বশীল ব্যক্তিদের অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার কারণেই বহু বছরের ঐতিহ্যবাহী এই জামাত প্রশ্নের মুখে পড়েছে।
এ বিষয়ে এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করে বলেন, দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা না হলে ভবিষ্যতে সোনামুখীর ঐতিহ্যবাহী ঈদের জামাত ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় মুসল্লিরা আগামীতে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে আগের মতো জাঁকজমকপূর্ণ পরিবেশে ঈদের জামাত আয়োজনের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com