1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুর পৌরসভার আলমপুর ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করলেন এমপি সেলিম রেজা - Youth Tv news
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১২:২৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুর পৌরসভার আলমপুর ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করলেন এমপি সেলিম রেজা

মাহমুদুল হাসান শুভ, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ২৫ বার

সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার আলমপুর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
ঈদের জামাতে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা।
সকালে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে মুসল্লিরা মহান আল্লাহর সন্তুষ্টি কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত মুসল্লিরা।
এ সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। ঈদগাহ ময়দানে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com