1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৬৩ বার

 

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠান ১ জুন ( সোমবার ) খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ড ( নিকলাপুর-তালিমপুর-জয়পুর ) বিএনপি সহযোগী সংগঠনে আয়োজনে নিকলাপুর বাইতুল হাম জামে মসজিদে অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলকমা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন নৈহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ ইবাদুল ইসলাম এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা সাইফুল ইসলাম তুহিন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান, শাহাদাত হোসেন, শেখ গোলাম রসূল রানা, নজরুল ইসলাম, বখতিয়ার, আরিফ, মো: সোহেল শেখ জাকারিয়া, মিজান, শাহিন, হাফিজ, ইব্রাহিম শেখ, বেলায়েত হোসেন, আলামিন শেখ, যুবদল নেতা শফিকুল ইসলাম আরিফ শেখ, আজাদুল ইসলান,হাসান রশিদ, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ পলাশ, আবুল বাশার, সাইফুল ইসলাম, আলামিন হাওলাদার, রাজু শেখ, সাব্বির হুসাইন প্রমূখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com