1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কৃষি খাতে ৪০% বরাদ্দের দাবি: গাইবান্ধায় ক্ষেতমজুর–কৃষক সংগঠনের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কৃষি খাতে ৪০% বরাদ্দের দাবি: গাইবান্ধায় ক্ষেতমজুর–কৃষক সংগঠনের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১১৫ বার

আসন্ন জাতীয় বাজেটে কৃষি খাতে উন্নয়ন বরাদ্দের ৪০ শতাংশ নিশ্চিত করার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
বুধবার (৩ জুন ২০২৬) বেলা ১২টায় জেলা শহরে সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ১নং রেলগেট এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সংগঠনের জেলা সভাপতি গোলাম ছাদেক লেবুর সভাপতিত্বে বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আহসানুল হাবীব সাঈদ, জেলা সংগঠক নিলুফার ইয়াসমিন শিল্পী, ডা. আব্দুল জব্বার, কমরেড আয়নাল হক ও শাহজালাল তোতা প্রমুখ।
বক্তারা বলেন, দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত হলেও দীর্ঘদিনের নীতিগত অবহেলায় কৃষক ও ক্ষেতমজুররা বঞ্চিত। তারা অভিযোগ করেন, কৃষির সংকট দূর না করে দেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
সমাবেশ থেকে বক্তারা আসন্ন বাজেটে কৃষি খাতে ৪০ শতাংশ বরাদ্দ, ধানসহ সকল কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, ১০ টাকায় ওএমএস চাল বিতরণ, সারা বছর টিসিবি কার্যক্রম চালু রাখার দাবি জানান।
এছাড়া কৃষিঋণ মওকুফ, বিনাসুদে সহজ শর্তে ঋণ প্রদান, এনজিও ঋণের হয়রানি বন্ধ, ইউনিয়ন পর্যায়ে খাদ্য গুদাম ও জেলায় হিমাগার নির্মাণ, কৃষিপণ্য ক্রয়ে সরকারি উদ্যোগ বাড়ানোসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
তারা আরও দাবি করেন, ক্ষেতমজুরদের সারা বছর কাজের নিশ্চয়তা, ১২০ দিনের কর্মসৃজন কর্মসূচি চালু, বয়স্ক ও বিধবা ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করা, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে এমবিবিএস চিকিৎসক নিয়োগ ও পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে।
বক্তারা সরকারি বিভিন্ন দপ্তরে দুর্নীতি ও হয়রানি বন্ধ, ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণ, পল্লী বিদ্যুতের লোডশেডিং ও ভুতুড়ে বিল বন্ধ, নদীভাঙন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধান এবং কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপনের দাবিও জানান।
সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights