1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মারিয়াম সিদ্দিকা ফাউন্ডেশন ও বগুড়া ডোনার্স ক্লাবের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ এবং ডায়াবেটিক নির্ণয় - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:২৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মারিয়াম সিদ্দিকা ফাউন্ডেশন ও বগুড়া ডোনার্স ক্লাবের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ এবং ডায়াবেটিক নির্ণয়

মোঃ কাওছার মিয়া দিপু, বগুড়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৬৬ বার

 

বগুড়ার শিবগঞ্জের করতকোলায় মারিয়াম সিদ্দিকা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এবং বগুড়া ডোনার্স ক্লাবের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিক নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
​শনিবার (১৩ জুন) দুপুরে করতকোলা গ্রামে স্থানীয় জনসাধারণের জন্য এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান শাহিনের আর্থিক সহযোগিতায় ক্লাবের সদস্যরা দিনব্যাপী এই কার্যক্রমে সেবা প্রদান করেন। এই ক্যাম্পেইনের মাধ্যমে এলাকার শতাধিক নারী ও পুরুষের বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিক পরীক্ষা করা হয়।
​ফ্রি রক্তের গ্রুপ ও ডায়াবেটিক নির্ণয় করতে পেরে উপস্থিত সাধারণ মানুষ মারিয়াম সিদ্দিকা ফাউন্ডেশন ও ডোনার্স ক্লাবের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মহতি ও মানবিক কাজ ভবিষ্যতেও চলমান রাখার আহ্বান জানান।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রায়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম শাহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ডোনার্স ক্লাবের সহ-সভাপতি আরাফাত রহমান রাফি।
​ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক জোনায়েদ হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রিয়াদ, দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন, সদস্য রাহাদ ইসলাম, শহিদ ইসলাম, তাপস ইসলাম, আব্দুল হক এবং সাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com